ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৫৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

গত ২৪ঘণ্টায়  আরো ২ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সংক্রমিত হয়ে নতুন দুইজন রোগী ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চারজন এবং অন্য বিভাগে একজন রোগী ভর্তি আছেন।
চলতি ১জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।